ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ১২:২১ দুপুর

আগামীকালও সড়কে গণপরিবহন চলবে: মালিক সমিতি

সংগৃহিত,আগামীকালও সড়কে গণপরিবহন চলবে: মালিক সমিতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনের সময় গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।

জানতে চাইলে জোবায়ের মাসুদ বলেন, অন্যান্য দিনের মতো আগামীকালও সড়কে গণপরিবহন চলবে। তবে কোথাও কোনো বাসে অগ্নিকাণ্ড না ঘটে সেজন্য পরিবহন মালিক এবং প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বাসগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে।

তিনি বলেন, ১০ নভেম্বর দিনগত রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। নিহত ও আহত শ্রমিকদের প্রতি প্রতিবাদ হিসেবে আজ বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। তারা আজ রাতভর এবং আগামীকালও টার্মিনাল পাহারা দেবেন।

আরও পড়ুন

এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ এবং চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এর প্রভাব পড়েছে সড়কে যানবাহনের চলাচলে। অন্য সাধারণ দিনের তুলনায় আজ ঢাকার সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন কিছুটা কম দেখা গেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম