ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৪:৩৮ সকাল

সিলেট টেস্ট: ১ম ইনিংসে আয়ারল্যান্ড ২৮৬ রানে অলআউট

সিলেট টেস্ট: ১ম ইনিংসে আয়ারল্যান্ড ২৮৬ রানে অলআউট, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টে বাংলাদেশ আয়ারল্যান্ডেকে প্রথম ইনিংসকে বেশিদূর এগোতে দেয়নি। দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শুরুর মাত্র ১৪ বলের মধ্যেই সফরকারীদের শেষ দুটি উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা। গতকালের স্কোরের সঙ্গে মাত্র ৬ রান যোগ করতেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। আইরিশদের প্রথম ইনিংস শেষে দলীয় সংগ্রহ ২৮৬ রান।

আজ বুধবার (১২ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ২৮০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। দিনের শুরুতেই বল হাতে আসেন স্পিনার তাইজুল ইসলাম। নিজের মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই তাইজুলের স্পিনে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ম্যাথু হ্যামফ্রেস।

আরও পড়ুন

পরের ওভারেই আক্রমণে আসেন পেসার হাসান মাহমুদ। তিনি বাডি ম্যাককার্থিকে (৩১) সরাসরি বোল্ড করে দিয়ে আয়ারল্যান্ডের ইনিংসের ইতি টানেন।এর আগে গতকাল, টেস্টের প্রথম দিনে ওপেনার পল স্টার্লিং (৬০) ও তিনে নামা কেডি কারমাইকেলের (৫০) জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে লড়াকু সংগ্রহের ভিত পেয়েছিল আয়ারল্যান্ড। তবে বাংলাদেশি স্পিনাররা ঘুরে দাঁড়ালে শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়া হয়নি তাদের।

বাংলাদেশের পক্ষে বল হাতে স্পিনার মেহেদি হাসান মিরাজ সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। এছাড়া তাইজুল ইসলাম, অভিষিক্ত হাসান মুরাদ এবং পেসার হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন। অন্য উইকেটটি পেয়েছেন নাহিদ রানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

সুনামগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২০

ইরানের তাবরিজে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৬

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা

রোহিঙ্গা ইস্যুতে হাসিনা সরকার পুরা বারোটা বাজিয়ে গেছে: শামা ওবায়েদ