ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ০৮:০৯ সকাল

আট দলের সমাবেশ ঘিরে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আট দলের সমাবেশ ঘিরে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা,ছবি: আলিফ মিয়া।

জুলাই সনদ বাস্তবায়ন এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করাসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্টন মোড়ে নেতাকর্মীদের উপস্থিতি শুরু হয়েছে। এরইমধ্যে আটদলের নেতাকর্মীরা পল্টন মোড়ে জড়ো হয়েছেন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে আসছেন নেতাকর্মীরা।

পূর্বঘোষিত এই কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। সমাবেশে অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের শীর্ষ নেতারা।

আরও পড়ুন

দলগুলোর পাঁচ দফা দাবি হলো-জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ইসলামি আটটি দলের মধ্যে রয়েছে-জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমানে বজ্রবৃষ্টির হানায় নিহত ৪, আকস্মিক বন্যা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

আমরা একটি সুস্থ, স্বাভাবিক ও আইনের শাসনের বাংলাদেশ চাই: আইনমন্ত্রী

লন্ডনে গেলেন ডা. জুবাইদা রহমান

একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি:কৃষিমন্ত্রী

বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও আমরা বাড়াইনি: অর্থমন্ত্রী