ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ০৫:৪৪ সকাল

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি শেষ, রায় ২০ নভেম্বর

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি শেষ, রায় ২০ নভেম্বর,ছবি: সংগৃহীত।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) রায় ঘোষণা করা হবে।মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে বুধবার আপিল শুনানিতে অ্যার্টনি জেনারেল বলেছেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় বহাল থাকা উচিৎ হবে না। রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতির খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন।

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি।

আরও পড়ুন

এরপর ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।

এর আগে ২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে ছাড়াই মাঠে নামছে পর্তুগাল

ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত

ঈদের দিনেও বাড়ি ফিরছেন অনেকে

যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

জবি ছাত্রদলের উদ্যোগে কর্মচারীদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

আমি কোনো যুদ্ধবিরতি চাই না: ট্রাম্প