ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ১১:১৯ রাত

গাইবান্ধায় যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

গাইবান্ধায় যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি নালার পানি থেকে মিলন আকন্দ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার নালা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিলন আকন্দ ওই ইউনিয়নের তরফ জাহান গ্রামের দুলা আকন্দের ছেলে।

এলাকাবাসী জানায়, মিলন আকন্দ হঠাৎ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজ সোমবার (১০ নভেম্বর) সকালের দিকে বাড়ি অদূরে একটি নালার পানিতে তার লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। খোর্দ্দকোমরপুর ইউপি চেয়ারম্যান নওশা মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, নয়াপাড়া এলাকার নালা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস আজ

বিজয়ের বর্ণিল সাজে রাজধানী

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার ২

নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক

সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ