ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০৪:৩৪ দুপুর

রংপুরে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শককে র‌্যাংক ব্যাজ পরিধান

রংপুরে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শককে র‌্যাংক ব্যাজ পরিধান। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি :  রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল রোববার বিকেলে আনন্দঘন অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইম। এসময় খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদের কাঁধে তার পিতা খন্দকার সাব্বির আহমেদ র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়ে আবেগঘন মুহূর্তের সৃষ্টি করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জয়নাল আবেদীন।

খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বি.কম (অনার্স) ও এমবিএস (ব্যবস্থাপনা) ডিগ্রিধারী। তিনি ২০১২ সালে ৩৩তম আউটসাইড ক্যাডেট এসআই (নিরস্ত্র) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে এক বছর মেয়াদি কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে ২০১৩ সালে লালমনিরহাট জেলায় শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর (পিএসআই) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এরপর তিনি বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। ২০২১ সালে তিনি রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন এবং বর্তমানে সাইবার ক্রাইম মনিটরিং ও মিডিয়া সেলে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ গত ৩ নভেম্বর ২০২৫ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে জারি করা এক আদেশে তাকে এসআই (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রদান করা হয়। রংপুর জেলা পুলিশ পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে তাঁর সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ জিতেও যে কারণে শাস্তি পেলেন পান্ত

দুই মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড: প্রবাসীকল্যাণমন্ত্রী

শাহ আলীর মাজারে হামলার ঘটনায় মামলা, তিনজনকে গ্রেপ্তার

সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন: নাহিদ ইসলাম

সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ