ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ১২:৩৬ দুপুর

অবশেষে ঢাকায় পৌঁছেছেন হামজা

অবশেষে ঢাকায় পৌঁছেছেন হামজা

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। তার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। 

এই দুই ম্যাচের প্রস্তুতি নিতে আজ দেশে ফিরেছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী।

ঢাকায় তার পৌঁছানোর কথা ছিল দুপুর ১২টার দিকে। তবে ফ্লাইট মিস করায় পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসে। পরবর্তী ফ্লাইটে বিকেল ৫টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লেস্টার সিটির এই মিডফিল্ডার।

বিমানবন্দরে নামার পর সরাসরি জাতীয় দলের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যান হামজা। সেখানে চলছে বাংলাদেশ দলের ক্যাম্প। আজ কোনো অনুশীলন না থাকায় হোটেলেই বিশ্রাম নেবেন তিনি।

আরও পড়ুন

আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। কোচ হাভিয়ের কাবরেরার অধীনে সেই সেশনে দেখা যাবে হামজাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী