ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০৭:৫৭ সকাল

ফ্লাইট মিস, ঢাকায় আসতে দেরি হচ্ছে হামজার

ফ্লাইট মিস, ঢাকায় আসতে দেরি হচ্ছে হামজার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগেই নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। এই দুই ম্যাচকে সামনে রেখে সোমবার (১০ নভেম্বর) বেলা ১২টায় ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল হামজা চৌধুরীর। তবে পাঁচ ঘণ্টা পিছিয়ে বিকেল ৫টায় ঢাকায় পা রাখবেন এই মিডফিল্ডার।

বাফুফে সূত্রে জানা গেছে, ফেডারেশন থেকে একটি টিকিট দেওয়া হয়েছিল হামজাকে। তবে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে সেই ফ্লাইট ধরতে পারেননি লেস্টার সিটির এই ফুটবলার। এজন্য তিনি নিজে টিকিট করে নতুন ফ্লাইট ধরেছেন। এতে ঢাকায় পৌঁছাতে ৫ ঘণ্টা বিলম্ব হচ্ছে।

আজ জাতীয় ফুটবল দলে কোনো অনুশীলন সেশন নেই। ঢাকায় নেমে বিশ্রাম নেবেন হামজা। আরেক প্রবাসী ফুটবলার সামিত সোমের মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কানাডা থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচের আগে তিনি একদিন অনুশীলনের সুযোগ পাবেন তিনি।

আরও পড়ুন

আর আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে অ্যাওয়ে ম্যাচে শিলংয়ে গোলশূন্য ড্র করেছিল হ্যাভিয়ের কাবরেরা।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

ইফতারের আগে ইটের আঘাতে স্ত্রীকে খুন, ৯৯৯ ফোন দেন স্বামী নিজেই

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ

চার বিভাগে দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি