ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ০৩:৪২ দুপুর

যশোর জেলা বিএনপির সেক্রেটারির বিরুদ্ধে মহিলা দল সভানেত্রীর মামলা

যশোর জেলা বিএনপির সেক্রেটারির বিরুদ্ধে মহিলা দল সভানেত্রীর মামলা

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে মানহানি ও হত্যার হুমকির অভিযোগে আদালতে নালিশী মামলা হয়েছে।

আজ রোববার (৯ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলী) আদালতে এ মামলা করেন জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভানেত্রী রাশিদা রহমান। 

এদিন আদালতের বিচারক শান্তনু কুমার মণ্ডল বাদীর অভিযোগ আমলে নিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোহাম্মদ আবদুল্লাহ।

অভিযোগে বলা হয়, গেল ৮ নভেম্বর যশোর রেডক্রিসেন্ট অফিসে কথাবার্তার একপর্যায়ে বাদীকে থাপ্পড় মারার জন্য তেড়ে আসেন বিএনপি নেতা খোকন। এছাড়া তিনি বাদীকে হত্যার হুমকি ও তার ছেলেকে পুলিশে ধরিয়ে দেয়ার ভয় দেখান। এ সময় সেখানে উপস্থিত থাকা বিএনপি নেতা অ্যাডভোকেট ইসহক, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রেজা দুলু, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের হস্তক্ষেপে দেলোয়ার হোসেন খোকন নিবৃত হন।

আরও পড়ুন

এজাহারে আরও বাদী বলেন, তিনি কোতয়ালি থানায় মামলা করতে গেলে আদালতে মামলার করার পরামর্শ দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, মামলা হয়েছে শুনেছি। অভিযোগে যা বলা হয়েছে তেমন কিছু ঘটেনি। তার অভিযোগ মিথ্যা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত