দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবি
দেশব্যাপি চলছে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান কর্মসূচি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারেও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
আজ রোববার (৯ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন জেলায় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত রয়েছেন শিক্ষকরা। ফলে সারাদেশের প্রায় ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এদিন বিদ্যালয়ে গিয়েও ফিরে যায় অনেক ছাত্র-ছাত্রী। পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের অভিভাবকরাও উদ্বেগ জানিয়েছেন।
প্রসঙ্গত, প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে গতকাল বিকেলে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশ চড়াও হয়। লাঠিপেটা, কাঁদানে গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেডে শতাধিক শিক্ষক আহত হন।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1774109895.jpg)
_medium_1774108706.jpg)
_medium_1774092551.jpg)
_medium_1774088366.jpg)


_medium_1774074397.jpg)

_medium_1774065536.jpg)