ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ০৪:০৮ দুপুর

শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহত শতাধিক

শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহত শতাধিক

তিন দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ওপর লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এ সময় শিক্ষক, পুলিশ ও রিকশাচালকসহ শতাধিক আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
 
শনিবার (৮নভেম্বর) বিকেল সারে ৪টা থেকে আহত শিক্ষকরা ঢাকা মেডিকেলে আসতে শুরু করেন। 
 
আহতরা হলেন, রাকিবুল ইসলাম (৪০), সাদিক (৪০),  তৌফিক (৩০), হামিদুর (৩২), মজিবুর রহমান ( ৩২), শহিদুল ইসলাম (৪৮), শফিকুল ইসলাম (৪৯), মোশারফ হোসেন ( ৫০), খায়রুন নাহার (৩৫), তামান্না আক্তারসহ (৩৫) আরও অনেকে।
 
আহতরা জানান, তারা সকাল থেকে তাদের দাবি নিয়ে  শহীদ মিনার এলাকায় ছিলেন। বিকেলে শাহবাগে গেলে আইনশৃংখলা বাহিনীরা আমাদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করে। এতে আমাদের একশোর মতো শিক্ষক আহত হয়।
 
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকেল থেকে হাসপাতালে আসতে শুরু করে। আহতদের মধ্যে শিক্ষক, পুলিশ ও রিকশাচালক রয়েছে। তাদের সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
 
তিনি আরও জানান, আহতদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। বাকিরা এখনো চিকিৎসাধীন আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনের সফরে ইসরায়েলে নরেন্দ্র মোদি

ভালো খেজুর চিনবেন কীভাবে?

সুযোগ থাকলে রিয়ালের যে খেলোয়াড়কে বার্সায় আনতেন পেদ্রি

বিশ্বকাপে না খেলেও সুখবর পেলেন জাকের-সাইফ

যেভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিদায় নিলেন ড. আহসান এইচ মনসুর

রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতার ব্যবসায়ীদের