ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ১১:৩৯ দুপুর

ভৈরবে থানা ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ভৈরবে থানা ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে থানা ভাঙচুর মামলায় গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ খানকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (৮ নভেম্বর) সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিশেষ অভিযানে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ফরিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ভাঙচুর ও নাশকতার একাধিক মামলায় জামিনে ছিলেন। ভৈরব থানা ভাঙচুর মামলায় শনিবার সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, ফরিদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জনতার ওপর হামলা ও নাশকতার পরিকল্পনাকারী। গতকাল রাতে তাকে থানা ভাঙচুর মামলায় গ্রেফতার করা হয়। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল