ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৫, ০৯:৪৯ সকাল

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা বড্ডাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক মো. ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মসলিসপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

আরও পড়ুন

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা সরাইল বাজারের দিকে যাচ্ছিলো। পথে বড্ডাপাড়া এলাকার সরাইল-নাসিরনগর সড়কের আলিয়া মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হন। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত