ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ০১:৫২ দুপুর

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

স্পোর্টস ডেস্কঃ  বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ১২তম আসরে অংশ নেবে পাঁচ দল। দরপত্র জমা দেওয়া ১১ প্রতিষ্ঠান থেকে শেষ পর্যন্ত যাচাই-বাছাই করে পাঁচটি দল চূড়ান্ত করেছে বিসিবি। বৃহস্পতিবার ওই পাঁচ দলের নাম চূড়ান্ত করে দিয়েছে বোর্ড।

এর মধ্যে পুরনো ফ্র্যাঞ্চাইজি রংপুর ও ঢাকা একই মালিকানায় এবারও বিপিএলে অংশ নিতে যাচ্ছে। যে কারণে এই দুই দলের নাম অপরিবর্তিত রেখেছে বিসিবি। রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস নামে আসন্ন বিপিএলে অংশ নেবে তারা।

 

নাবিল গ্রুপ রাজশাহী থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। দলটির নাম নির্ধারণ করে দেওয়া হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম থেকে দল পেয়েছে টায়াএঙ্গেল স্পোর্টস। ফ্র্যাঞ্চাইজির নাম দেওয়া হয়েছে চট্টগ্রাম রয়্যালস। সিলেট থেকে দল পাওয়া ক্রিকেট উইথ সামি’র দলের নাম দেওয়া হয়েছে সিলেট টাইটান্স।

আরও পড়ুন

এর আগে বিসিবি জানিয়েছে, এখন থেকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হলেও দলের নাম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ সিলেট কিংবা রাজশাহী বা অন্য কোন দল যদি আগামীতে নতুন কোন প্রতিষ্ঠানের মালিকানায় যায়। সেক্ষেত্রেও একই নামে বিপিএলে খেলতে হবে তাদের।

বিপিএলের পাঁচ দল: ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত