ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:৩৫ সকাল

নো হাঙ্কিপাঙ্কি, জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে : তাহের

নো হাঙ্কিপাঙ্কি, জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে : তাহের, ছবি: দৈনিক করতোয়া ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রয়োজনে আবার জীবন দেব। জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হতে দেব না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, চলতি মাসে গণভোটসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার আগে রাজধানীর পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতের এই নেতা বলেন, আমরা সরকারের চালাকি বুঝি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। প্রয়োজনে আবার জীবন দেব। জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হতে দেব না। বাংলাদেশে এখন একদিনে যে চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিনই গণভোট সম্ভব এ কথা জানিয়ে তিনি আরও বলেন, নো হাঙ্কিপাঙ্কি। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। সরকারকে বলব, চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা করে গণভোট আয়োজন করুন।

আরও পড়ুন

রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে। আমরা যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য কমিটি গঠন করেছি। বিএনপির কাছে আহ্বান জানাবো আপনারাও আলোচনায় উদ্যোগী হন বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের

ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারে পর্যটকের ঢল

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮