ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ০৬:৫৮ সকাল

বগুড়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

বগুড়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২, ছবি: প্রতিকী ।

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহাদ হোসেন (২০) নামের এক কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত অপরজনের নাম সাইফুল ইসলাম নয়ন (৪৫)। তিনি কাহালু উপজেলার রমজান আলীর ছেলে বলে জানা গেছে। নিহত ফাহাদ বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি একই এলাকার আব্দুল লতিফের ছেলে। 

গতকাল বুধবার (৫ নভেম্বর) রাতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফাহাদ নিহত হন। আর নয়ন আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।  

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া