ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ০৪:১১ দুপুর

রাজশাহীতে কিশোরকে পিটিয়ে হত্যা মামলায় যুবক গ্রেফতার

রাজশাহীতে কিশোরকে পিটিয়ে হত্যা মামলায় যুবক গ্রেফতার। প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ‘প্রেমিকার’ সাথে দেখা করতে যাওয়া কিশোর শিহাব আলীকে(১৭) পিটিয়ে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. কলিম (৩২)। গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া গ্রামে তার বাড়ি। র‌্যাব-৫ এর সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি দল গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আজ বুধবার (৫ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বসন্তপুর গ্রামের কিশোর শিহাব আলীর সাথে ফেসবুকের মাধ্যমে ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার সাথে দেখা করার উদ্দেশ্যে গত ২০ অক্টোবর রাত সোয়া ৭ টায় শিহাব তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়। রাত ৮টায় তারা হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে ওই কিশোরীর প্রতিবেশীরা শিহাবের পথরোধ করে।

তাদের হাতে ছিল বাঁশের লাঠি ও লোহার রড। গালিগালাজের এক পর্যায়ে তারা শিহাবকে এলোপাতাড়ি পেটাতে থাকে। গুরুতর আহত অবস্থায় শিহাব প্রাণ রক্ষায় পাশের পুকুরে ঝাঁপ দেয়। এরপরও তাকে পিটিয়ে ফেলে রাখা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

গত ১ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সে মারা যায়। এ ঘটনায় শিহাবের বাবার দায়ের করা মামলায় কলিমকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্যও র‌্যাবের অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা