ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ০১:২৬ দুপুর

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের।

 

ওসি জানান, ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী এনা পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আহত হন দুই বাসের অন্তত ২০ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠান।

আরও পড়ুন

হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ওসি আবু তাহের। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 সেনেগাল সফরে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?— প্রশ্ন তাপস বৈশ্যের

সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী বৈঠক সোমবার

আবারও হরমুজ পাড়ি দিতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’