ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ দুপুর

টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রহিজ সিকদার (৪৬) ও অটোরিকশার যাত্রী দেওহাটা গ্রামের আব্দুল হামিদ (৬০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ পার হয়ে যাওয়ার সময় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক ও যাত্রী দুইজনেই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোয়ার জানান, অটোরিকশাচালক উল্টো পথে দেওহাটা ওভারব্রিজে ওঠার চেষ্টা করে। এ সময় টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাসটি চাপা দিলে এ হতাহতের ঘটে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাত্রীবাহী বাসটি আটকের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান কাপ শুরু রোববার, ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশের নারীরা

লক্ষ্মীপুরে তুলার গোডাউনে আগুন, ব্যবসায়ীর ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যে বার্তা দিল ইরান

ইরান-ইসরাইল যুদ্ধে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়লেন বগুড়ার মুশফিকুর রহিম

সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব‍্যবসায়ীর বাসায় গুলি