ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫ ০৩:২২ পিএম

বনানীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বনানীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর বনানীর এলিভেটেড বনরুপা আবাসিক এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বনরুপা আবাসিক এলাকায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। 

তিনি আরও বলেন, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ব্যক্তি রেললাইন ধরে যাওয়ার সময় বনরুপা আবাসিক এলাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারায়।

আরও পড়ুন

নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তার পরণে ছিল লাল সাদা চেক শার্ট ও চেক লুঙ্গি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ৯০০

বগুড়ার ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ চমক দেখানো কেপ ভার্দে