ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৫, ০৪:১৮ সকাল

যুক্তরাজ্যে কেমব্রিজশায়ারে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

যুক্তরাজ্যে কেমব্রিজশায়ারে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে চলন্ত ট্রেনে হামলা চালিয়েছে আততায়ীরা। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে কমপক্ষে ১০ জন। রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, এদের মধ্যে ৯ জনের অবস্থা সঙ্কটাপন্ন। শনিবার পূর্ব ইংল্যান্ডের কেমব্রিজশায়ারে হয় এ ঘটনা। হান্টিংডন শহরের উদ্দেশ্যে রওনা হওয়া ওই ট্রেনে উঠে হঠাৎ যাত্রীদের উপর ছুরি নিয়ে হামলা চালায় অজ্ঞাত কয়েকজন। গুরুতর জখম করে বেশ কয়েকজনকে।

আরও পড়ুন

এ ঘটনায় কতজনের সম্পৃক্ততা আছে তা নিশ্চিত নয়। স্টেশন থেকে দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের

ঈদের পরে প্রথম কার্যদিবস : টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতার ৫৫ বছর পরও বহু প্রত্যাশা পূরণ হয়নি : ডা. শফিকুর রহমান

গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া বাজারের সড়ক বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিমানী গৃহবধূর আত্মহত্যা

সিরাজগঞ্জে চাহিদা মত ডিজেল না পাওয়ায় ফসলের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক