ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৫, ০৩:১৬ দুপুর

প্রথমবার সিডনীতে স্টেজ শো’তে পারফর্ম করবেন ইমরান

প্রথমবার সিডনীতে স্টেজ শো’তে পারফর্ম করবেন ইমরান

অভি মঈনুদ্দীন ঃ প্রথমবার অষ্ট্রেলিয়ার সিডনীতে গান গাইতে যাচ্ছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল। সঙ্গে যাচ্ছে তার ব্যাণ্ড দল ‘আই কিংস’। এর আগে ২০২৩ সালে অষ্ট্রেলিয়ার মেলবোর্ণে স্টেজ শোতে পারফর্ম করেছিলেন ইমরান। কিন্তু এবারই প্রথম তিনি তার ব্যাণ্ডদল ‘আই কিংস’কে সাথে নিয়ে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান মাহমুদুল।

ইমরান বলেন, ‘ ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ২ মে আমি এবং আমার ব্যাণ্ডদল আই কিংস অষ্ট্রেলিয়ার সিডনীতে প্রথমবার পারফর্ম করতে যাচ্ছি। সেখানে প্রবাসী বাংলাদেশী অনেক দর্শক রয়েছেন। তাদের দীর্ঘদিনের ইচ্ছে যেন আমি সেখানে স্টেজ শো’তে পারফর্ম করি। অবশেষে সবমিলিয়ে সুযোগ হচ্ছে অষ্ট্রেলিয়ার সিডনীতে পারফর্ম করার। সিডনীতে বসবাসরত সকল বাংলাদেশী, বাংলা ভাষাভাষী দর্শক শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছি এই স্টেজ শো’তে আসার জন্য। আশা করছি সবার সঙ্গে দেখা হবে কথা হবে গল্প গানে আড্ডা হবে। ধন্যবাদ আয়োজক ফাগুন হাওয়া ও এর কর্ণধার তিশা তানিয়াকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। তাদের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।’

এদিকে দুই মাস আগে ইমরানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ইমরান মাহমুদুল’-এ প্রকাশিত হয়েছে ‘পারবোনা তোমাকে ছাড়তে’ গানটি। গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন ইমরান নিজেই। এতে তার সহশিল্পী হোমায়রা ঈশিকা। সৈকত রেজা পরিচালিত মিউজিক ভিডিওটিতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন কেয়া পায়েল। এর আগে বেশকিছু গানের মিউজিক ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন কেয়া পায়েল, যিনি এই সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী।

আরও পড়ুন

এরইমধ্যে গানটি ৪২ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটির জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলেও জানান ইমরান। চলতি বছরের শুরুতে ইমরান ও পড়শীর দ্বৈত গান ‘কথা একটাই’ প্রকাশিত হয়েছে পড়শীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। এই গানটি এরইমধ্য এক কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

ইমরান জানান, আই কিংস’ ব্যাণ্ড দলে তারসঙ্গে আরো আছেন ড্রামসে সজল কুমার সাহা, কী বোর্ডে কাইয়ূম খান, গীটারে রাজীব ঘোষ ও বেইজ গীটারে জাহাঙ্গীর আলম জনি। এদিকে ইমরান আগামী ডিসেম্বরে দেশের মধ্যে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকবেন। পাশাপাশি বেশ কয়েকটি সিনেমাতেও প্লে-ব্যাক করছেন, চুড়ান্ত হলেই জানাবেন তিনি। এছাড়াও আসিফ ইকবালের লেখা ও তার নিজের সুর সঙ্গীতে ‘শুধু তোমাকে ছাড়া’ গানটি নিয়ে আসছেন আগামী মাসে। এতে তার সঙ্গে মডেল হিসেব থাকবেন নাজনীন নীহা এবং মিউজিক ভিডিওটি নির্মাণ করবেন সৈকত রেজা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী