ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।
শনিবার সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, আসন্ন ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুনউল্লেখ্য, ফুলকোর্ট সভা হলো বিচারপতিদের নিজস্ব আলোচনামঞ্চ, যেখানে নীতি-নির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1774109895.jpg)
_medium_1774108706.jpg)
_medium_1774092551.jpg)
_medium_1774088366.jpg)


_medium_1774074397.jpg)

_medium_1774065536.jpg)