ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৫, ১২:১৭ দুপুর

হ্যালোইনের সাজে নতুন চমক দিলেন অপু বিশ্বাস

হ্যালোইনের সাজে নতুন চমক দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্কঃ বিশ্বজুড়ে এখন জনপ্রিয় হয়ে উঠেছে হ্যালোইন উৎসব। পশ্চিমা দেশগুলোয় বিশেষ করে ৩১ অক্টোবর দিনটি নানা আয়োজনে উদ্‌যাপন করা হয়। কেউ ভূতের সাজে, কেউ মুখোশ পরে বা কুমড়ার লণ্ঠন হাতে রাস্তায় নেমে আনন্দ করেন। এখন এই উৎসবে শামিল হচ্ছেন বাংলাদেশি তারকারাও।
 
 
 
এর আগে ঢালিউডের জনপ্রিয় তারকা শাবনূরও তার ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নেন। অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই অভিনেত্রী ভূতের সাজে ছেলেকে নিয়ে তোলা কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন।ঢালিউড তারকাদের হ্যালোইন উদযাপন নিয়ে এবার আলোচনায় এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। সেখানে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে হ্যালোইন পার্টিতে যোগ দেন এ নায়িকা।
 
সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ছবিতে দেখা যায়, দুজনই কালো পোশাকে ও মুখে মুখোশ পরে উৎসবের আবহে পোজ দিয়েছেন। ছবিগুলো প্রকাশ করে ওই ফ্যাশন ডিজাইনার লিখেছেন, ‘আমাদের হ্যালোইন পার্টি; বলিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে।’
 
 
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের অনেক দেশেই উদ্‌যাপন করা হয় হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে বছরের এ সময়কে মৃতদের স্মরণ করার জন্য উৎসর্গ করা হয়েছে। তাদের বিশ্বাস, এ রাতেই মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাইওয়ানে বিমানবন্দরে গ্রেপ্তার আলোচিত দুই ইউটিউবার

স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানের প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

মিরসরাইয়ে ঈদে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী