ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৫, ০৪:৩১ দুপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতের নির্বাচনি দায়িত্বশীল সমাবেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতের নির্বাচনি দায়িত্বশীল সমাবেশ। ছবি : দৈনিক করতোয়া

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম এবং নায়েবে আমির ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান। সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সামিউল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, পৌর জামায়াতের আমির একরামুল হক প্রমুখ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী