ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৫, ০৪:০২ দুপুর

দিনাজপুর-৫ আসন মনোনয়ন প্রত্যাশীরা এলাকা চষে বেড়াচ্ছেন

দিনাজপুর-৫ আসন মনোনয়ন প্রত্যাশীরা এলাকা চষে বেড়াচ্ছেন। ছবি : দৈনিক করতোয়া

মনজুরুল আলম, পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ১০ দিনাজপুর-৫ আসন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা ব্যানার, ফেস্টুন, শো-ডাউনসহ পথসভা, জনসভা ও হাটবাজারে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এর মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক (হক সাহেব), বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, বিএনপি নেতা এস এম জাকারিয়া বাচ্চু ও নূরুল হুদা বাবু নানাভাবে প্রচারণা চালিয়ে নির্বাচনী মাঠে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন।

এছাড়াও জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডা. আব্দুল আহাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই (হাতপাখা) এর শাহ্ মোঃ আবু সায়েমের পোস্টার টানানো হয়েছে।

আরও পড়ুন

এবারের নির্বাচনে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা নেই। যদি তাই হয় তবে আওয়ামী লীগের ভোটাররা ভোটের দিন কি করবেন? ঘরে বসে থাকবেন নাকি ভোটকেন্দ্রে যাবেন? যদি কিছু অংশ যায়, তবে তারা কোন মার্কায় ভোট দেবেন এমন প্রশ্ন দেখা দিয়েছে।

এ আসনে বর্তমানে মোট ভোটার ৪,৫৭,৪১৪। এর মধ্যে পার্বতীপুর উপজেলায় মোট ভোটার ৩,০৪,৯৯৪। পুরুষ ১,৫৩২১৯, মহিলা ১,৫১৭৭৩ ও হিজরা ২ এবং ফুলবাড়ী উপজেলায় পুরুষ ৭৬২১২, মহিলা ৭৬২০৭ ও হিজরা ১ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের গোয়েন্দা সদরদপ্তরে ড্রোন হামলা

যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

কিশোরগঞ্জে ঈদের দিন নিরাপদ বৃদ্ধাশ্রমে উপহার পাঠালেন ডিসি

ঈদের দিনে পটিয়ায় বাস উল্টে প্রাণ গেল একজনের

ঈদের দিনে গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা নিহত

মগবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, আটক ৫