ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৪২ দুপুর

মারুফার উদ্দেশে যে বার্তা দিলেন ভারতীয় ক্রিকেটার জেমিমাহ

মারুফার উদ্দেশে যে বার্তা দিলেন ভারতীয় ক্রিকেটার জেমিমাহ

নারী বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের সংগ্রহ টপকে বিশ্বরেকর্ড গড়ে জিতেছে ভারত। ভারতকে ফাইনালে তোলার নায়ক ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলা জেমিমাহ।

জেমিমাহর ইনিংসে হয়েছে ইতিহাস। চারদিক থেকে প্রশংসায় ভাসছেন ভারতীয় এই ব্যাটার। বাদ যাননি বাংলাদেশ নারী দলের পেস সেনসেশন মারুফা আক্তারও।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘জেমি দিদি, আপনি আমাদের কি দারুণ একটি ম্যাচ উপহার দিলেন! সত্যি বলতে, অনুভূতি জানানোর ভাষা নেই। সবসময় আপনার জন্য প্রার্থনা করি। আপনি যেন আপনার দলকে এভাবেই এগিয়ে নিতে পারেন এবং আরও বড় সাফল্য পান। ফাইনাল ম্যাচে আপনার জন্য শুভকামনা ও প্রার্থনা থাকবে।

আরও পড়ুন

মারুফার এই পোস্ট নজর এড়ায়নি জেমিমাহর। জবাব দিতে গিয়ে তিনি উল্টো প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশি পেসারকে। জেমিমাহ লিখেছেন, ‘ধন্যবাদ মারুফা। তুমি নিজেই অনেক বড় প্রেরণা। তুমি যা করেছো, বাংলাদেশ এবং সারা বিশ্বের অনেক নারীকে সেটা অনুপ্রাণিত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর