ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৫, ০৬:৪৩ সকাল

ইসরায়েলে রক্ষণশীল ইহুদিদের বিক্ষোভ

সংগৃহিত,ইসরায়েলে রক্ষণশীল ইহুদিদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের প্রতিবাদে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সেনাবাহিনীতে এমন সেবা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে প্রায় দুই লাখ কট্টর রক্ষণশীল (আল্ট্রা অর্থোডক্স) ইহুদি এই বিক্ষোভে নেন। বৃহস্পতিবার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিক্ষোভকারীরা শহরের প্রায় সব প্রবেশপথ অবরোধ করেন।


“মার্চ অব দ্য মিলিয়ন” নামে পরিচিত এই বিশাল সমাবেশে হাড়েদি (অতি রক্ষণশীল ইহুদি) সম্প্রদায়ের প্রায় সব উপগোষ্ঠীর অংশগ্রহণ ছিল।

আরও পড়ুন

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, প্রায় দুই লাখ পুরুষ এই বিক্ষোভে যোগ দেন, যারা ইসরায়েলি সেনাবাহিনীতে (আইডিএফ) যোগদানের বিরোধিতা করেন। ২০১৪ সালের পর এই প্রথমবার হাড়েদি সম্প্রদায়ের সব শাখা একত্রে এমন বিক্ষোভে অংশ নিল। বিক্ষোভকারীরা ঐতিহ্যবাহী কালো পোশাক ও টুপি পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকিট কালোবাজারি ,সুবর্ণ এক্সপ্রেসের দুই স্টুয়ার্ট বরখাস্ত

ব্যারাকে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের মরদেহ

বিধানসভা নির্বাচন সামনে রেখে তৃণমূলের ইশতেহার প্রকাশ

ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি

ইরান থেকে আজ রাতে দেশে ফিরছেন ২৮০ জন