ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৫, ০১:১২ দুপুর

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি টুনটুন অস্ত্রসহ গ্রেপ্তার

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি টুনটুন অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের বড়ভাই টুনটুনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

আজ বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে আদাবর গোল্ডেন স্ট্রিটের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, টুনটুন জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের আপন বড় ভাই। রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। তার কাছে বেশ কয়েকটি অস্ত্র রয়েছে এবং সে ৬-৭টি হত্যা মামলাসহ প্রায় ২০টি মামলার আসামি।

‎র‍্যাব সূত্র জানায়, টুনটুন দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র ও মাদক কারবারে সক্রিয় ছিল। তার কাছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।

আরও পড়ুন

‎র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম জানান, অভিযান শেষে তাকে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, টুনটুন মোহাম্মদপুর এলাকায় বুনিয়া সোহেলের নেটওয়ার্ক পরিচালনা করত। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় অপরাধচক্র দুর্বল হয়ে পড়বে বলে আশা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত