ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৫, ০৪:৪৬ সকাল

সকাল থেকেই নিয়মমাফিক চলছে মেট্রোরেল

সকাল থেকেই নিয়মমাফিক চলছে মেট্রোরেল, ছবি: সংগৃহীত।

রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই নিয়মমাফিক চলতে দেখা গেছে। এর আগে, গতকাল রাতে আগারগাঁও থেকে শাহবাগ অংশে সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

এজন্য নিরাপত্তার স্বার্থে বুধবার রাত সোয়া নয়টা থেকে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল। পরে রাতেই ডিএমটিসিএল কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে মেরামত কার্যক্রম পরিচালনা করে। 

আরও পড়ুন

উল্লেখ্য, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এ ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা যান। বিয়ারিং প্যাড স্থাপন করার পর পুরো পথে মেট্রোরেল চালু করা হয় সোমবার বেলা ১১টার দিকে। তারপরও ফার্মগেটে দুর্ঘটনাস্থলে তিন দিন ধরে ধীরগতিতে চলাচল করেছে মেট্রোরেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরাকের গোয়েন্দা সদরদপ্তরে ড্রোন হামলা

যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

কিশোরগঞ্জে ঈদের দিন নিরাপদ বৃদ্ধাশ্রমে উপহার পাঠালেন ডিসি

ঈদের দিনে পটিয়ায় বাস উল্টে প্রাণ গেল একজনের

ঈদের দিনে গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা নিহত