ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৫, ০৩:৫০ দুপুর

জুলাই যোদ্ধার তালিকা থেকে বাদ পড়লেন সুনামগঞ্জের ৫ জন

জুলাই যোদ্ধার তালিকা থেকে বাদ পড়লেন সুনামগঞ্জের ৫ জন

জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে সুনামগঞ্জ জেলার পাঁচজনের নামও রয়েছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামসহ আট বিভাগের ১২৮ জনের জুলাই যোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের ৫ জনের নাম বাতিলের তালিকায় রয়েছে।

সুনামগঞ্জ জেলার যেসব ব্যক্তির গেজেট বাতিল করা হয়েছে তারা হলেন- মো. রুহুল আমিন (গেজেট নম্বর-৪৪৫), মোফাজ্জল হোসেন (গেজেট নম্বর-৪৯১), মো. আফতাব উদ্দিন (গেজেট নম্বর-৫৭১),আল-হেলাল মো. ইকবাল মাহমুদ (গেজেট নম্বর-৫৮৫), মো. মোবারক হোসেন (গেজেট নম্বর-৬০১)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কমিটির যাচাই-বাছাইয়ে দেখা গেছে এদের মধ্যে কেউ কেউ জুলাই আন্দোলনে আহত হননি কিংবা আন্দোলনে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন না। আবার কিছু নামের ক্ষেত্রে দ্বৈত গেজেট প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

মন্ত্রণালয় জানিয়েছে, আহত না হয়েও কিংবা আন্দোলনে অংশগ্রহণ না করেও যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, এবং যারা এ কাজে সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে সারাদেশে ২৩ জনের গেজেট দ্বৈততার কারণে এবং ১০৫ জনের গেজেট আহত না হওয়া ও সম্পৃক্ত না থাকার কারণে বাতিল করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত