ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৫, ০২:৫২ দুপুর

বিরতির পর এলো লিজার ‘নেই অধিকার’

জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা।

অভি মঈনুদ্দীন ঃ বেশকিছুদিন বিরতির পর নতুন গান প্রকাশ করলেন প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। তার এবারের গানের শিরোনাম ‘নেই অধিকার’। গানটি লিখেছেন র‌্যাপার তৌফিক আহমেদ, গানটির সুর সঙ্গীত করেছেন হৃদয় খান।

বুধবার সন্ধ্যায় লিজার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘লিজা’তে ‘নেই অধিকার’ গানটি প্রকাশিত হয়েছে। গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজারে।

মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ‘নেই অধিকার’ গানটি প্রসঙ্গে লিজা বলেন, ‘ ‘এ এক হারিয়ে যাওয়ার গান, এক নীরব বেদনার গল্প, যেখানে ভালোবাসা আছে, কিন্তু দাবি নেই। এ ধরনের গান নিয়ে এটি আমার প্রথম পথচলা। আশা করি, নেই অধিকার আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। সত্যি বলতে কী নেই অধিকার গানটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। কারণ, আমি যে ধরনের গান করি, সেখান থেকে বের হয়ে ভিন্ন কিছুর চেষ্টা করা হয়েছে। র‍্যাপার তওফিক আহমেদের লেখা গানের কথাগুলো মন ছুঁয়ে যাবে। সেই কথার ওপর দারুণ সুর বসিয়েছেন হৃদয় খান। কক্সবাজারে ধারণ করা ভিডিওটিতে সেই কথাগুলোকে জীবন্ত করে তুলেছেন মিউজিক ভিডিও নির্মাতা। ভিডিওতে নির্মাতা আমাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন। আমিও চেষ্টা করেছি তাঁর ডিরেকশনে ঠিকঠাক মতো কাজ করতে। সব মিলিয়ে নেই অধিকার গানটি আমার ভালো লেগেছে। আশা করছি দর্শক শ্রোতাদেরও ভালো লাগবে।’

এদিকে কিছুদিন আগেই ইউরোপের পাঁচটি দেশ ট্যুর করে গানে গানে দর্শক শ্রোতাদের মাতিয়ে এসেছেন। তারসঙ্গে এই ট্যুরে আরো ছিলেন আয়েশা মৌসুমী, তানহা তাসনিয়া। আজ থেকে আ টমাস আগে লিজার কন্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ছিলো ‘তুমি এলে’। গানটি লিখেছেন নূরূল ইসলাম মানিক, সুর করেছেন ফয়সাল আহমেদ।

আরও পড়ুন

২০২২ সালে যুক্তরাষ্ট্রে লিজার ‘চাই তোমায়’ গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছিলো। এই গানটিও শ্রোতা দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে। গানটি লিখেছেন শিমুল এসবি, সুর করেছেন নাভেদ পারভেজ। লিজার কন্ঠে প্রকাশিত মিষ্টি এবং আরো সুরেলা গান ছিলো ‘ভালোবাসা নয় সেকি’। এই গানটি লিখেছেন লালন লোহানী, সুর করেছেন নাজির মাহমুদ। এই তিনটি মৌলিক গানই লিজার কন্ঠে প্রকাশিত সর্বশেষ আলোচিত মৌলিক গান। তিনটি গানই তার ইউটিউব চ্যানেল ‘লিজা’তে প্রকাশিত হয়েছে।

এরইমধ্যে, বেশকিছু স্টেজ শো নিয়েও কথা চলছে। চুড়ান্ত হলেই স্টেজ শোগুলোতে নিজস্ব ঢং-এ মেতে উঠবেন লিজা গানে গানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী