ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৫, ০২:৩০ দুপুর

ময়মনসিংহ মেডিকেলে দালাল চক্রের ২০ জন দালাল আটক

ময়মনসিংহ মেডিকেলে দালাল চক্রের ২০ জন দালাল আটক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ২০ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় আটক ২০ দালালকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাশিক খান শুষাণ আটককৃতদের সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।

আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, আন্তঃবিভাগসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

র‌্যাব-১৪ কার্যালয়ের উপঅধিনায়ক শাহ রাশেদ রাহাত জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা কৌশলে বাইরের ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এতে রোগীরা প্রতারিত ও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েন। দালালের খপ্পরে পড়ে অনেকে সর্বস্বান্ত হন। বিষয়টি আমলে নিয়ে র‌্যাব হাসপাতালে অভিযান চালায়। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন একাধিকবার সাজা ভোগ করলেও ছাড়া পেয়ে আবারও একই কাজ করেন। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানায় র‌্যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত