ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৫, ০২:০২ দুপুর

উন্নয়নের দিক থেকে রংপুর অনেক পিছিয়ে রয়েছে : ছাত্রশিবির সভাপতি

উন্নয়নের দিক থেকে রংপুর অনেক পিছিয়ে রয়েছে : ছাত্রশিবির সভাপতি। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, উন্নয়নের দিক থেকে রংপুর অনেক পিছিয়ে রয়েছে। যারা এই অঞ্চল থেকে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়ে এই অঞ্চলকে নেতৃত্ব দিয়েছে, তারা নিজেদের স্বার্থ পকেট ভারীর রাজনীতি করেছে।

তারা প্রকৃত এই অঞ্চলের উন্নয়নের রাজনীতি তারা করেননি। এসব কারণে রংপুর দেশের অন্যান্য অঞ্চল থেকে পিছিয়ে পড়েছে। গত সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসের শহিদ মিনারে রংপুর কারমাইকেল কলেজের অনার্স ১ম বর্ষের নবীনবরণ ও বিভাগীয় পর্যায়ে স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবার রহমান বেলাল, কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেহেদী হাসান। সঞ্চালনা করেন কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান।

আরও পড়ুন

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, রংপুরের মানুষ অনেক বেশি পরিশ্রমী। বাংলাদেশের কৃষি ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। বাংলাদেশের অর্থনীতি ও গুরুত্বপূর্ণ সেক্টরে অনেক ভূমিকা পালন করলেও দু:খজনক সত্য হলো, রংপুর অঞ্চলের যে উন্নয়ন হওয়ার কথা ছিলো সেই জায়গায় রংপুরের উন্নয়ন হয়নি। তাই আগামী প্রজন্ম হিসেবে দায়িত্ব নিতে হবে বর্তমান শিক্ষার্থীদের। রংপুরের উন্নয়নে এবং দেশের জন্য কাজ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু