ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৫, ০১:১৫ দুপুর

আসছে নতুন অরিজিনাল ড্রামা শর্টকাট

আসছে নতুন অরিজিনাল ড্রামা শর্টকাট

বড়লোক হওয়ার আশায় দাদা যেমন গুপ্তধনের খোঁজে জীবন কাটিয়ে গেছেন নাতিরও যেন একই নেশা! দাদা গুপ্তধনের সন্ধানে বেরিয়ে আর ফিরে আসেননি। নাতিরও কি একই দশা হবে? এমন প্রশ্ন নিয়ে এক হাস্যকর ও সাসপেন্সভরা কাহিনিতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে নতুন অরিজিনাল ড্রামা ‘শর্টকাট’।

মাজিদুল ইসলাম পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জনপ্রিয় অভিনেতা শিমুল শর্মা। এতে তার বিপরীতে দেখা যাবে লামিমা লামকে।

আগামী ৩০ অক্টোবর বঙ্গতে মুক্তি পাবে নাটকটি।

গল্পের কেন্দ্রবিন্দু মুরাদপুর গ্রামের মামুন। তার দাদা গুপ্তধনের খোঁজে বেরিয়ে আর ফিরে আসেননি। দাদার পথ অনুসরণ করেই মামুনেরও একই স্বপ্ন ‘শর্টকাটে’ বড়লোক হওয়া! কিন্তু এই নেশা তাকে প্রেমিকা লায়লার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ফেলে। মামুন কি সত্যিই গুপ্তধন খুঁজে পাবে, নাকি ভাগ্য তাকে অন্য পথে নিয়ে যাবে সেই রহস্য নিয়েই এগিয়েছে এ নাটকের গল্প।

আরও পড়ুন

পরিচালক মাজিদুল ইসলাম বলেন, “শর্টকাট’ আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। এখন সবাই দ্রুত সফল হতে চায়, কিন্তু পরিশ্রমের মূল্য কেউ দিতে চায় না। আমরা এই গুরুতর বিষয়টিকে হাস্যরস ও সাসপেন্সের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিমুল শর্মা নিজেই। এতে মামুন ও লায়লা চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে শিমুল শর্মা ও লামিমা লাম। আরও রয়েছেন আব্দুল্লাহ রানা, ইশতিয়াক আহমেদ রুমেল, সামিউল হক ভূইয়া ও শাহাদত শিশির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন