ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৫, ০৪:৩৫ দুপুর

নাটোরে বৃদ্ধের লাশ উদ্ধার

নাটোরে বৃদ্ধের লাশ উদ্ধার। প্রতীকী ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আব্দুল মজিদ (৬৩) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নাটোর-পাবনা মহসড়কের পাশে উপজেলার কয়েন গ্রাম এলাকা থেকে গতকাল সোমবার তার লাশ উদ্ধার করা হয়।

আব্দুল মজিদ মাগুড়া সদর উপজেলার শেখপাড়া গ্রামের লালমামুদের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকালে লাশটি সড়কের পাশে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারওয়ার হোসেন জানান, খবর পেয়ে লাশের স্বজনেরা থানায় আসেন এবং প্রক্রিয়ানুযায়ী ময়না তদন্ত শেষে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত