ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৫, ০৩:৫৯ দুপুর

নীলফামারীতে উত্তরা ইপিজেডের বন্ধ কারখানা পুনরায় চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নীলফামারীতে উত্তরা ইপিজেডের বন্ধ কারখানা পুনরায় চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বন্ধ চারটি কারখানা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকেরা। আজ সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় দিকে ইপিজেডের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

জানা যায়, বিক্ষোভের খবরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচিতে ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, আজ সোমবার (২৭ অক্টোবর) কর্মসূচি ছিল শুধুমাত্র বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর দাবিতে শান্তিপূর্ণ আয়োজন। কিন্তু পরে আইনশৃঙ্খলা বাহিনী ও কিছু বহিরাগত এসে তাদের ওপর হামলা চালায়।

আরও পড়ুন

এরআগে গতকাল রোববার শ্রমিক অসন্তোষের জেরে উত্তরা ইপিজেডের চারটি কারখানা- দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড, এবং মেইগো বাংলাদেশ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়বো: পানিসম্পদ মন্ত্রী

ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

ফরিদপুরে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন: অর্থমন্ত্রী

রাজারবাগে আইজি‌পির ঈদের নামাজ আদায়