ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৫, ১২:৪০ দুপুর

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

ওয়ানডে সিরিজে হয়েছিল জমজমাট এক লড়াই। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। মিরপুরের পর এবার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ লড়বে চট্টগ্রামে। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। টসের লড়াইয়ে আজ হেরেছেন লিটন দাস। টসে হেরে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ।

টি-২০ ফরম্যাটে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে টাইগাররা। অন্যদিকে টানা ৭ টি-২০ সিরিজে হেরে বিপর্যস্ত উইন্ডিজরা।

বাজে ফর্মের কারণেআফগানদের বিপক্ষে সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া জাকের আলি বাদ পড়েছেন একাদশ থেকে। প্রথম ম‍্যাচের একাদশে নেই পারভেজ হোসেন, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলামও।

চট্টগ্রামের সবুজ পিচে বাংলাদেশ আজ নামছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।

আরও পড়ুন

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসনে, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ‍্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের

রামগঞ্জে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে জাপান গেলেন ড. ইউনূস

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ

আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ

ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন