ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৫, ১১:৩৬ দুপুর

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলাম ওরফে সুজনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লার মো. ইব্র্রাহীমের ছেলে ও সাবেক পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালত ভবন সংলগ্ন এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি সুজনের অনুপস্থিতিতে দায়রা জজ আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড, সেই সাথে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস সাজা হয়। এরপর থেকেই তাকে খুঁজছিল পুলিশ। গতকাল রোববার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক সুকোমল।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু