ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৫, ০৪:২৫ সকাল

মেট্রোরেলের বিয়ারিং দুর্ঘটনা

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: নিজ জেলা শরীয়তপুরে জানাজা শেষে, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) ১০টা ২০ মিনিটের দিকে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

সকালে দ্বিতীয় জানাজা পড়ানো হয় নড়িয়ার ইশ্বরকাঠি গ্রামের বাড়িতে। শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছেন স্বজন প্রতিবেশীরা। এ ঘটনায় এলাকাজুড়েই শোকের ছায়া। পরে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফনের জন্য মরদেহ নেয়া হয়। 

এরআগে, রোববার রাত দশটায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে প্রথম জানাজা হয়। নিহত কালাম তার স্ত্রী ও ২ সন্তানসহ শ্বশুরবাড়ির পাশে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন।

আরও পড়ুন

উল্লেখ্য, রোববার দুপুর ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালামের মৃত্যু হয়।  প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বর এমন বিয়ারিং প্যাড খুলে গিয়েছিল। তখন কোন হতাহত হয়নি। তবে ১১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত