ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৫, ১০:১২ দুপুর

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নেমেছে জেলেরা

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নেমেছে জেলেরা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা গতকাল শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টায় শেষ হয়েছে। এরপর থেকেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা।

তবে র্দীঘ দিন পর নদীতে নেমে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পেলেও যা পাচ্ছেন তাতেই জেলেরা সন্তুষ্ট রয়েছেন। জালে ইলিশ কম ধরা পরলেও কোড়াল, পাঙ্গাস, পোয়াসহ বিভিন্ন মাছ ধরা পরছে আশানূরুপ।

ভোলার জেলেরা গণমাধ্যমে জানান, নিষেধাজ্ঞার পরে বুক ভড়া আশা নিয়ে দল বেঁধে নদীতে যাচ্ছেন তারা। বর্তমানে যে পরিমাণ ইলিশসহ বিভিন্ন ধরণের মাছ ধরা পরছে, তা আরো ৭ দিন ৮ দিন বজায় থাকলে ধার-দেনা পরিশোধ করা সম্ভব হবে।

আরও পড়ুন

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে গত ৪ অক্টোবর ইলিশসহ সব ধরণের মাছ শিকারের নিষেধাজ্ঞা দেয় সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত