ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৫, ০৮:৫৮ রাত

সিরাজগঞ্জে ১০৮ গ্রাম হেরোইনসহ আটক ১

সিরাজগঞ্জে ১০৮ গ্রাম হেরোইনসহ আটক ১ প্রতীকী ছবি

সিরাজগঞ্জ জেলা ও সলঙ্গা প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ১০৮ গ্রাম হেরোইনসহ মো. লালন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ৩টায় সলঙ্গা থানার রামারচর এলাকায় রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত লালন রাজশাহীর পুঠিয়া থানার চক জামিরা গ্রামের মৃত বাবুর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত বলে জানা যায়।

আরও পড়ুন

আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে আটককৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২ এর সদর কোম্পানির কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি