ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৫, ০৫:১৫ বিকাল

আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার হলেন ফয়জুল করিম মুবিন

ফয়জুল করিম মুবিন

অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ আইনজীবী ফোরাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৫ অক্টোবর ফেসবুকে পোস্ট করে বিএনপি থেকে পদত্যাগের কথা জানান তিনি।

সম্প্রতি নিজের ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগে যোগদানের কথা জানান ফয়জুল করিম মুবিন।

 

অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনের পিতা প্রয়াত ডা. আবু আহমদ ফজলুল করিম কিশোরগঞ্জ সদর আসনের বিএনপি নেতা ও সংসদ সদস্য ছিলেন। জিয়াউর রহমানের মন্ত্রিসভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি।

আরও পড়ুন

 

পদত্যাগের ঘোষণার আগে অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী

ঈদের দিনে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের: মির্জা ফখরুল

ঈদের দিনেও একাধিক বিস্ফোরণে কাঁপলো তেহরান

অন্যবারের চেয়ে এবারের ঈদ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে: আইনমন্ত্রী

ঈদে নচিকেতার নতুন গান ‘ভালো থেক’