ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৫, ০১:৩৫ দুপুর

জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে না: আকন্দ

জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে না: আকন্দ

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘জামায়াত কখনো আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে না। বিএনপিই এমন কাজ করবে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মতিউর রহমান আকন্দ বলেন, ‘একটা নতুন কথা শোনা যাচ্ছে— জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে নাকি আওয়ামী লীগ ফিরে আসবে। এটা শুনে অবাক লাগে। যে আওয়ামী লীগ আল্লামা সাঈদীকে ৪৮ দিন রিমান্ডে রেখেও তার অবস্থান থেকে টলাতে পারেনি, যে আওয়ামী লীগ কাদের মোল্লার পরিবারের মাধ্যমে জামায়াত নেতাদের কাছে ফাঁসি এড়ানোর প্রস্তাব পাঠিয়েছিল, তাদের সঙ্গে জামায়াত কখনোই হাত মিলাবে না।

তিনি বলেন, ‘এখন দেখা যাচ্ছে জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। বিএনপি বুঝতে পারছে জামায়াতকে ঠেকাতে হলে আরেকটি শক্তির দরকার। যেটা হলো পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। এ কারণে ভবিষ্যতে তারা মিলিত হওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের মানুষ আজ ভারতের আধিপত্য ও সেকুলারিজমের বিরুদ্ধে, আর সে কারণে তারা আওয়ামী লীগের বিরুদ্ধেও।

আরও পড়ুন

মতিউর রহমান আকন্দ বলেন, ‘ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয়ের পর সরকার বলছে এসব নির্বাচনের জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। যদি সত্যিই প্রভাব না পড়তো তাহলে তারা এতটা অস্থির হয়ে যেত না। ছাত্র রাজনীতিতে হারার পর তাদের নাট-বল্টু ঢিলা হয়ে গেছে।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে জেলার নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক, সাবেক আমির মাওলানা তৈয়্যবুজ্জামান, মাওলানা আব্দুস সালামসহ জেলার ছয়টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা