ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ অক্টোবর, ২০২৫, ১০:৩৩ রাত

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন : সোহেল

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন : সোহেল। ছবি : দৈনিক করতোয়া

জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬সদর সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের নৈশকালীন ভোট এবং ২০২৪ সালে ডামী নির্বাচনের পুনরাবৃত্তি জনগণ দেখতে চায় না। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার আগে প্রশাসনের দলবাজি বন্ধ করতে হবে।

নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচার, স্বাক্ষরিত জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য নভেম্বরের মধ্যেই গণভোটসহ পিআর পদ্ধতিতে নির্বাচনের সকল নাগরিকের ভোটের মূল্যায়ন করতে হবে। প্রয়োজন হলে এ বিষয়ে গণভোটের আয়োজন করতে হবে। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে সবাইকে ভোট প্রদানের আহবান জানান।

আরও পড়ুন

তিনি বুধবার বিকেলে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপহাটে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আমির মাওলানা  আমজাদ হোসেনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা  মাওলানা আব্দুল হালিম বেগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফিরেছে গতি, নেই যানজট

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

গুরুদাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ

ইরানে আটকে পড়া ১৮৬ বাংলা‌দে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন

সৌদির সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের ঈদ উদযাপন