ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৪২ বিকাল

যমুনায় জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ছবি : সংগৃহীত,যমুনায় জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করেছে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাসুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ। 

চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

জামায়াত নভেম্বরে গণভোট, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবিতে সমমনা দলগুলো নিয়ে যুগপৎ আন্দোলনে নেমেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল আজ সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে আসে। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণের দাবি জানিয়ে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা