ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ অক্টোবর, ২০২৫, ০২:৩৯ দুপুর

ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা

ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, ছবি: আলিফ মিয়া।

অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ।

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের পদযাত্রা আটকে দেয়। এসময় পুলিশ সদস্য এবং শিক্ষকদের মুখোমুখি অবস্থান করতে দেখা যায়। পাশে রাখা ছিল পুলিশের জলকামান। ইবতেদায়ি শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

আরও পড়ুন

সড়কে শিক্ষকদের অবস্থানের কারণে পল্টন থেকে প্রেস ক্লাব অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে পল্টন, প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম