ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ অক্টোবর, ২০২৫, ১১:৫১ দুপুর

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও, ছবি: দৈনিক করতোয়া ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের পল্লীতে মুক্তা খাতুনের (১৯) নামের এক গৃহবধুর লাশ রেখে স্বামীসহ পরিবারের সবাই বাড়ি থেকে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ৮টায় উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। মুক্তা লাঙ্গল মোড়া গ্রামের বুলু মিয়ার মেয়ে ও ইয়াসিন আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধু মুক্তা সন্ধ্যায় বিষপান করলে পরিবারের লোকজন উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

গৃহবধুর ভাই মাসুদ জানান, প্রতিবেশীরা আমাকে রাত সাড়ে ৮টার দিকে মোবাইলে জানায় আমার বোন মুক্তা গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ সময় মাসুদ মুক্তার স্বামী ইয়াসিনের সাথে মোবাইলে কথা বলতে চাইলে ওই প্রতিবেশী বলেন তারা সবাই লাশ রেখে বাড়ি থেকে পালিয়েছে। খবর পেয়ে রাত ১টার দিকে শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসেন। 

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, লাশ উদ্ধার করে অপমৃত্যু মামলা দায়েরের পর ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

কমলনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ প্রকাশ