ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৫, ০৯:১২ রাত

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের ৩ দিন পর শয়ন ঘর থেকে সিএনজি চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের ৩ দিন পর শয়ন ঘর থেকে সিএনজি চালকের অর্ধগলিত লাশ উদ্ধার। ছবি : দৈনিক করতোয়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের ৩দিন পর নিজ শয়ন ঘর থেকে শাহাদত আলী (৫০) নামের এক অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর সোনারপাড়া গ্রামের নিজ শয়ন ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেশিরা জানান, শাহাদত আলী পেশায় একজন সিএনজি চালক এবং ডোমনপুকুর সোনারপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে। তিনি একাই বাড়িতে থাকতেন। সর্বশেষ গত শনিবার (১৮ অক্টোবর) তাকে বাড়িতে ঢুকতে দেখা গেছে। এরপর থেকে তাকে দেখা যায়নি। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে তার শয়ন ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন।

আরও পড়ুন

সংবাদ পেয়ে শাজাহানপুর থানা পুলিশ শয়ন ঘর থেকে শাহাদত আলীর পচনধরা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ৩ দিন আগে শাহাদত আলীর মৃত্যু হয়েছে বলে  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়না তদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

কমলনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ প্রকাশ