ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৫, ০৫:৩১ বিকাল

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন

ছবি : সংগৃহীত,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। এই উপদেষ্টা পরিষদ কমিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়াদিতে সরকারকে পরামর্শ দেবে।

মঙ্গলবার পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে সভাপতি করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ ছাড়া কমিটিতে আরও তিনজন উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। 

আরও পড়ুন

এ ছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও এ কমিটির সদস্য।
কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে কমিটির কাজের জন্য সহায়তা দেওয়ার নির্দেশ দিতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।‌ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক এ ধরনের তিনটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করে সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু

ঈদের দিনে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়

তাইওয়ানে বিমানবন্দরে গ্রেপ্তার আলোচিত দুই ইউটিউবার

স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানের প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়